করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। গোয়েন্দা সূত্রে এমনটাই খবর। পাকিস্তানের করাচি শহরের লিয়াকত সামরিক হাসপাতালে চিকিত্সা চলছিল মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের অন্যতন চক্রীর।যদিও দাউদের ভাই আনিস ইব্রাহিম সেই খবর অস্বীকার করেছে। কিন্তু সূত্রের খবর, শুক্রবার রাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দাউদের। গতকাল থেকেই করাচির লিয়াকত সামরিক হাসপাতালে চূড়ান্ত ব্যস্ততা দেখা গিয়েছে।পাক সেনার শীর্ষই আধিকারিক ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বেশ কয়েকজন অফিসারকে ওই হাসপাতালে গম্ভীর মুখে প্রবেশ করতে ও বেরতে দেখা গিয়েছে।
আগেই করাচির সামরিক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে সস্ত্রীক ভরতি রয়েছে দাউদ বলে জানা যায়।
আইএএনএস-র রিপোর্ট অনুযায়ী, যদিও ডনের ভাই অনিস ইব্রাহিমের দাবি, তার দাদা ও বৌদি কারোরই শরীরে কোভিড জীবাণু মেলেনি। তবে সূত্রের খবর, দাউদের সমস্ত রক্ষী সহচরদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।প্রসঙ্গত, দাউদ যে সপরিবারে পাকিস্তানে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে অপরাধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছে তা আগেই ইসলামাবাদকে তথ্যপ্রমাণ-সহ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু সে তথ্য বারবার স্বভাবসিদ্ধ ঢঙেই অস্বীকার করেছে পাকিস্তান।এদিকে, আমেরিকা দাউদকে জঙ্গি তকমা দেওয়ায় পাকিস্তান ছাড়াও কঠিন হয়ে গিয়েছে মাফিয়া ডনের। পাক গুপ্তচর সংস্থা ISI ঢালের মতো দাউদকে হামলার হাত থেকে বারবার বাঁচায়।প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯,২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪৮৯৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৮৩৮ জনের
Post Top Ad
Responsive Ads Here
Sunday, June 7, 2020
আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
আপনাকে স্বাগতম আমাদের Ever Fact সাইটে। আমরা সবসময় চেষ্টা করি আপনার সামনে উপযুক্ত দিকগুলো উপস্থাপন করার জন্য। প্রতিদিনের জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুনা, বিনোদন, সাহিত্য, ইত্যাদি বিষয়াদি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সাধারণত আমরা নিজস্ব কোনো খবর তৈরী করি না। আমরা বিভিন্ন নিউজ সাইট থেকে খবরগুলো সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোনো খবর নিয়ে আ'পত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কতৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। নতুন নতুন খবর, বিনোদন সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

No comments:
Post a Comment