বাংলাদেশ থেকে করোনা ওষুধ নিয়ে গেল নাইজেরিয়া - Ever Fact

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 8, 2020

বাংলাদেশ থেকে করোনা ওষুধ নিয়ে গেল নাইজেরিয়া


সারা বিশ্বে করোনা এখন একটি আতংকের নাম । বিশ্বের বড় বড় দেশ ও এখন পর্যন্ত ওষুধ তৈরি করে সফলতা পায় নাই। বাংলাদেশের বেক্সিমকো কোম্পানি তৈরি করেছেন তাতে কত টুক সফলতা পাওয়া যাবে তা এখন বলা মুশকিল। আর এই সময় শুনা যাচ্ছে যে নাইজেরিয়া বাংলাদেশ থেকে করোনা ওষুধ নিতে আগ্রহী,সাথে কিছু সিম্পল ও নিবে তারা,এই খবর টা জানা যায়। বাংলাদেশে সম্প্রতি প্রস্তুতকৃত করোনার ওষুধ বেমসিভির (রেমডিসিভির) ও রেমিভির (Remivir) জরুরি বিমান পাঠিয়ে সংগ্রহ করল নাইজেরিয়া।নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা (Geoffrey Onyeama) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে গত ৬ জুন গভীর রাতে ফোন করে এ বিমানটি ঢাকায় অবতরণের বিষয়ে অনুমতিসহ এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন। নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে বিমানটি জেদ্দা হয়ে আজ বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে এবং ওষুধ সংগ্রহ করে বিমানটি অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।রেমডিসিভির (Remdesivir), রেমিভির (Remivir), স্বল্পসংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী স্যাম্পল হিসেবে এ সময় সংগ্রহ করা হয়। এ ওষুধের কার্যকারিতা সাপেক্ষে নাইজেরিয়ার সরকার সেদেশে এসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করতে চায়। বাংলাদেশের গার্মেন্টস মার্কেটিং কম্পানি ভূঁইয়া ইন্টারন্যাশনালের সিইও কবির আহমেদ ভুঁইয়ার মাধ্যমে এসব সামগ্রী বাংলাদেশ থেকে সংগ্রহ করে নাইজেরিয়ার সরকার।

No comments:

Post a Comment

Post Bottom Ad