ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট - Ever Fact

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 3, 2020

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট


করোনাভাইরাসের কারনে সারা বিশ্বে সবকিছু যেমন বন্ধ ছিল,তেমনি সব ধরনের খেলাধুলা ও এত দিন মাটে গড়ায়নি , আর এত দিন পর ক্রিকেট প্রেমিদের অপেক্ষা শেষ হতে চলছে। মার্চ মাসে করোনা ভাইরাসের কারণে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায় তারপর থেকে মাটে আর কোন ধরনের ক্রিকেট গড়ায়নি। সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে তারা মাটে নামার পরিকল্পনা নেয় (ইসিবি)।উইন্ডিজ দল ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে। ক্যারিবিয়ানদের রাখা হবে ওল্ড ট্রাফোর্ডে এবং তিন সপ্তাহের ধরে সেখানেই অনুশীলন করবেন তারা। ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে। জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ দিনের মধ্যে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো হবে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে। এমনটাই ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যাচ গুলর সময় ও নির্ধারণ করে দিয়েছে (ইসিব)। ৮ জুলাই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে অ্যাজেস বোলে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই ও সিরিজের সর্বশেষ টেস্ট শুরু হবে ২৪ জুলাই। তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে রাখা হয়েছে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ চালনা সম্ভব না হলে সেক্ষেত্রে এজবাস্টনকে বেছে নেওয়া হবে। এছাড়া এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad