এখন আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে না - Ever Fact

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 31, 2020

এখন আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে না



শিক্ষার্থীদের করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পরিস্থিতি উন্নতি হলে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হবে বলে জানান তিনি। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন,
শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত এবং সরকার তাদের ঝুঁকিতে ফেলতে চায় না। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছি না, কারণ আমরা ধাপে ধাপে এগোতে চাই যাতে তারা করোনাভাইরাসে আক্রান্ত না হয়। এ কারণে আমরা এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলব না। যদি আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলব। বর্তমান পরিস্থিতিকে পুরো বিশ্বের জন্য সংকট উল্লেখ করে সকলকে আত্মবিশ্বাস রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাসই সবচেয়ে বড় বিষয়। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদেরকে তার মুখোমুখি হতে হবে। এখন আমাদের দেশে যেভাবে করোনা বয়াবহ রূপ ধারন করতেছে কি হবে এখন ও বলা মুশকিল। তাই সবকিছু আস্তে আস্তে কমে আসলে আমরা ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলার সিদ্ধান্ত নিব। একসঙ্গে কাজ করে দেশ করোনাভাইরাস মহামারি কাটিয়ে উঠতে সক্ষম হবে। এটিই লক্ষ্য এবং এটিই সরকারের সিদ্ধান্ত। তিনি বলেন, সবকিছু দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। অন্যান্য দেশ পর্যায়ক্রমে তাদের অর্থনীতির চাকা খুলছে। তাই আমরা এখন আর শিক্ষা প্রতিষ্ঠান খুলব না।

No comments:

Post a Comment

Post Bottom Ad